Monday, 19 October 2026
শিরোনাম
ফিচার জেলার খবর

স্ত্রীকে হত্যার পর লাশের পাশেই বসে ছিলেন স্বামী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার পর লাশের পাশেই বসে ছিলেন স্বামী

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। লাশ উদ্ধারের পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ওই উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সদকপুরে এ ঘটনা ঘটে।

নিহত শাহীনুর আক্তার একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে। আটককৃত জাহাঙ্গীর আলম সদকপুর উত্তর পাড়ার আবদুল আবুল হাসেমের ছেলে।

 

জানা গেছে, কয়েক বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয় শাহীনুরের। এ দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে আছে। ঈদের পরদিন জাহাঙ্গীর ছুটিতে বাড়ি যান।

 

সোমবার ভোরে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা জাহাঙ্গীরের ঘরের সামনে ছুটে আসে। ওই সময় জাহাঙ্গীর দরজা ভেতর থেকে বন্ধ করে পুলিশকে খবর দিতে বলেন।

 

পরে পুলিশ এলে তিনি দরজা খুলে দেন। ওই সময় স্ত্রীর লাশের পাশে জাহাঙ্গীরকে বসে থাকতে দেখে প্রতিবেবুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়। ওই সময় বিছানায় শাহীনুরের লাশ ও পাশেই তার স্বামী জাহাঙ্গীরকে বসে থাকতে দেখা যায়।

 

পরে লাশ উদ্ধার ও জাহাঙ্গীরকে আটক করা হয়। প্রতিবেশীদের ধারণা- জাহাঙ্গীরই তার স্ত্রীকে হত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।