Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

স্ত্রীকে নকল দিতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে যুবক, অতঃপর...

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্ত্রীকে নকল দিতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে যুবক, অতঃপর...

রাজশাহীতে স্ত্রীকে নকল সরবরাহের দায়ে আব্দুল বাতেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দনগাছী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বাতের চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএম) প্রথম বর্ষের পরীক্ষার্থী।

 

জানা যায়, মঙ্গলবার নন্দনগাছী ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলছিল। এ সময় ওই যুবক তার স্ত্রীকে নকল সরবরাহ করতে শিক্ষার্থী পরিচয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছিল। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তার পথরোধ করে কেন্দ্রে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ তাকে হাতেনাতে আটক করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।