Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

সোহরাওয়ার্দীতে লাউড স্পিকার বন্ধে হাইকোর্টের নির্দেশ, প্রতিপালন করবে পুলিশ

admin • 18 Jan 2023, 09:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সোহরাওয়ার্দীতে লাউড স্পিকার বন্ধে হাইকোর্টের নির্দেশ, প্রতিপালন করবে পুলিশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও অডিটোরিয়ামে সভা-সমাবেশে উচ্চ শব্দে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের বিচার কার্য সম্পাদনে সমস্যা হয়। তাই ঢাকা মহানগর পুলিশকে হাইকোর্টের পাশে লাউড স্পিকার ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

চলতি মাসের ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ চিঠি পাঠান।

এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন সোনালীনিউজকে বলেন, সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে আমাদের যেসব নির্দেশনা দেন আমরা তা প্রতিপালন করি। লাউড স্পিকার নিয়ে নির্দেশনা দিলে অবশ্যই সেটা পালন করা হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

হাইকোর্ট বিভাগের চিঠির বিষয়টি উল্লেখ করে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের ৩টি অঙ্গের অন্যতম বিচার বিভাগের অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট মূল ভবন, এ্যানেক্স ভবন, বিজয়-৭১ ভবন, পুরাতন হাইকোর্ট ভবনে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সর্বোচ্চ আদালত হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ অতি গুরুত্বপূর্ণ মামলার বিচারকার্য পরিচালনা করে থাকেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, অডিটোরিয়াম, সোহরাওয়ার্দী উদ্যান ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। আদালত চলাকালীন সময়ে উক্ত সমাবেশস্থল থেকে উচ্চস্বরে শব্দের কারণে আদালতের নিয়মিত কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।’

‘উপরোক্ত অবস্থাধীনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের অনুমতি প্রদানের ক্ষেত্রে আদালতের সময়সূচি পর্যালোচনাকরণ এবং সভা-সমাবেশ স্থলে লাউড স্পিকার ব্যবহার হতে বিরত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাজনৈতিক সমাবেশের কারণে সৃষ্ট শব্দদূষণে বিচারকাজে বিঘ্ন ঘটায় ক্ষোভ প্রকাশ করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল সুপ্রিম কোর্ট প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।