Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সেন্ট মার্টিন দ্বীপে মিয়ানমারের যুদ্ধ জাহাজ দেখা নিয়ে বিভ্রান্তি

admin • 16 Jun 2024, 10:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সেন্ট মার্টিন দ্বীপে মিয়ানমারের যুদ্ধ জাহাজ দেখা নিয়ে বিভ্রান্তি

সেন্ট মার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের যে যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছিল তা মিয়ানমারের সরকার তাদের দেশের জলসীমায় নিয়োগ করেছিল বিদ্রোহীদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে। সেগুলো তারা আবার সরিয়ে নিয়েছে। এই ব্যাপারটা নিয়ে অনেক গুজব চলছে। অনেকে না বুঝেই সায় দিচ্ছেন।

গোলাগুলির বিষয় : আগে বাংলাদেশের নৌযানগুলো টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ হয়ে সেন্টমার্টিন যাতায়াত করত। ১০ বছর আগে শাহপরীর দ্বীপের ঘোলারচরে চর জাগে। ফলে এই পথটি বন্ধ হয়ে যায়।গত ১০ বছর ধরে টেকনাফ থেকে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া হয়ে ৩০-৪০ মিনিট মায়ানমারের জলসীমা অতিক্রম করে জাহাজ, নৌকা এবং স্পীড বোর্টগুলো সেন্ট মার্টিন যাতায়াত করছে।

 

এতদিন এই নিয়ে কোন সমস্যা ছিলনা। কিন্তু এবছর মিয়ানমারে যুদ্ধ শুরু হলে এই রুটে গোলাগুলি শুরু হয়। তাই নিরাপত্তার জন্য সাময়িকভাবে টেকনাফ-সেন্ট মার্টিন রুট বন্ধ রাখা হয়েছে। শুরু থেকেই আমাদের পররাষ্ট্র নীতি হলো, গায়ে পরে কারো সাথে যুদ্ধে জড়াব না। কিন্তু আঘাত আসলে ছাড় নয়।

 

ইতিহাস বলে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এক হয়ে যায়। বাদ থাকে হাতেগোনা কিছু বেইমান যারা শুরু থেকেই সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একজন নাগরিক হিসেবে এদেশের সরকার এবং সামরিক বাহিনীর উপর আমার পূর্ণ আস্থা আছে। আর তাদের পেছনে আছি আমরা ১৭ কোটি বাঙালি।

 

সেন্ট মার্টিন আমাদের ছিল আমাদেরই থাকবে। দেশ কখনো সত্যিকারভাবে আক্রান্ত হলে কে কে ঝাপিয়ে পরবে সেটা ধারণা করা কঠিন কিছুনা। কিন্তু তখন এই গুজবী মহলকে খুঁজতে কতগুলো হারিকেন লাগবে সেটা বলা মুশকিল।

লেখক: সালমান হাসান ডেভিড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।