Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

সেনাবাহিনী অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে: সেনাপ্রধান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সেনাবাহিনী অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে: সেনাপ্রধান

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৪ জুলাই) শেরপুরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

সেনাপ্রধান বলেন, ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মূল সমস্যা থাকলেও দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা অল্প সময়ে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় দায়িত্বরত সেনা সদস্যদের আরও কিছুদিন মাঠে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনাবাহিনী। সেই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সবশেষ আজ বুধবার রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।