Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

সেই জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সেই জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভাড়া ভবনে অভিযান চালিয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় ভবনের একটি ফ্ল্যাট থেকে ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ভবনটি থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেওয়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত এ ভবনটিতে অভিযান পরিচালনা করে ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।

 

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চারতলা বিশিষ্ট বাড়িটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে অভিযান চালানো ওই ভবনের মালিক সৌদিপ্রবাসী জাকির মিয়া।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) রাতে এক নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ভবনটি ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।