Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
এক্সক্লসিভ

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আজ শনিবার দুপুরে প্রতিবেশী দেশ ভারত আয়োজিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিট ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

 

‘একটি টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতায়িত গ্লোবাল সাউথ’ শিরোনামের এবারের আয়োজনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশের যুব প্রজন্ম জনগণের কাছে তাদের বিপ্লবী পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরেছে।’ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের পুনরুদ্ধার, গণতন্ত্র ও মানবাধিকারের নিশ্চিতকরণের মাধ্যমে অর্থবহ সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তিনি।

 

ড. ইউনূস বলেন, ‘টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল হতে গ্লোবাল সাউথকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।