Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্টে বিচারকাজ শুরু হচ্ছে আজ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টে বিচারকাজ শুরু হচ্ছে আজ

আজ সোমবার (১২ আগস্ট) থেকে সীমিত আকারে বসবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সেই লক্ষ্যে ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এই ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গতকাল রবিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রসাশনের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার (১২ আগস্ট) থেকে স্বল্প পরিসরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮টি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

 

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট ম্যাটার শুনবেন।

 

বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বে দেওয়ানী মোকাদ্দমা শুনানি করবেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী শুনবেন সাকসেশনের মামলা।

 

বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ ভ্যাট ট্যাক্স সংক্রান্ত মামলা শুনবেন। বিচারপতি কামরুল হোসেন মোল্লা শুনবেন মানি লন্ডারিং সংক্রান্ত ফৌজদারি মামলা। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ শুনবেন রিট।

 

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনবেন ফৌজদারি মোশন। এছাড়া বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ শুনবেন দেওয়ানী মোকাদ্দমা।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। তিন দিন পর, অর্থাৎ ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এ দিন থেকে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।