Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সুপ্রিম কোর্টসহ ৪ স্থানে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

admin • 29 Aug 2024, 10:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টসহ ৪ স্থানে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

সুপ্রিম কোর্টের প্রধান ফটক ,প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স  ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩০ আগস্ট ২০২৪ (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।