Friday, 4 September 2026
শিরোনাম
Uncategorized জাতীয় এক্সক্লসিভ

সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২৬৬

admin • 26 Jul 2024, 10:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২৬৬

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৬ জুলাই) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারা দেশে মোট ২৬৬ জন গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।