Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

সারাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সারাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

আজ সোমবার (১২ আগস্ট) থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে এদিন চলবে পণ্যবাহী ট্রেন। আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তনগর ট্রেন।

 

গতকাল রবিবার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

এরইমধ্যে সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল ৯টা নাগাদ ছাড়ার কথা রয়েছে আরও একটির।

 

এদিকে, গতকালের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে স্বল্প দূরত্বে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেনগুলো। এ লক্ষ্যে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

তবে আন্তঃনগর ট্রেনগুলোর নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্য কাজে যোগ দিলে, সে শঙ্কা কাটবে বলে মনে করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।