Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

সায়েন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সায়েন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দিকে এই ঘটনা ঘটে।

 

জানা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

 

এসময় বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।

 

এরপরই শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

 

শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।