Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

admin • 17 Sep 2024, 12:51 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

গত ১১ সেপ্টেম্বর অসুস্ত অবস্থায় হাস্পাতালের জরুরী বিভাগে ভর্তি হন। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সাবেক এই রেলমন্ত্রী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।