Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
এক্সক্লসিভ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলা রুহিয়া সেন পাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। রমেশ সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অঞ্জলি সেন বলেন, রাতে রমেশ সেন খাওয়া সেরে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বাড়িতে এসে তার খোঁজ করছিলেন। পরে আট দশজন তার শয়ন কক্ষে প্রবেশ করে এবং তাদের সাথে যেতে বাধ্য করে। এসময় বাড়ির বেশকয়েকজনের মোবাইল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন গোয়েন্দা পুলিশ। কোথায় নিয়ে যাবে সে বিষয়ে কিছু বলেন নাই তারা। তবে এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার স্বামী অসুস্থ, অনেক বয়স হয়েছে। সময়মতো ওষুধ না খেলে অরো বেশি অসুস্থ হয়ে পড়বেন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।