Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
এক্সক্লসিভ

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। এর মধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে তারা গুলি চালায়। এক রাউন্ড গুলি ছোড়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

একই স্থানে সেসময় পর্যটকবাহী একটি মাহেন্দ্রা, একটি পিকআপ এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করে ইউপিডিএফ সমর্থিত নেতাকর্মীরা।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। ৩টি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।