Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

সাজেকে আটকে পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাজেকে আটকে পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

ঘুরতে গিয়ে সাজেকে আটকা পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (আগস্ট ২৪) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির কারণে বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া এবং মাসালং বাজার) পানি ছয় ফুট উচ্চতায় পৌঁছে যায়।

 

এছাড়াও, গত ২২ আগস্ট বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমি ধস ঘটায় সাজেক গমনাগমনের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে, ২১-২২ আগস্ট তারিখে সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

 

গতকাল (২৩ আগস্ট ২০২৪) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহন যোগে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী।

 

রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থাও করে দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।