Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

সাকিব অনুমতি পেলেও লিটনকে আটকে দিল বিসিবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাকিব অনুমতি পেলেও লিটনকে আটকে দিল বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে না খেলে আইপিএলে খেলতে চান সাকিব আল হাসান ও লিটন দাস। এরই মধ্যে দু’জনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন। কিন্তু, বিসিবি সেই আবেদনে এখনও সাড়া দেয়নি।

 

এনওসি বা অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারটা এখনও ঝুলে আছে। জানা গেছে, দু’জনকেই টেস্টের আগে ছাড়বে না বিসিবি। দু’জনের মধ্যে একজনকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হবে।

   

ভেতরের খবর হল, টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ভারতের বিমানে উঠে পড়বেন সাকিব। ফলে, টেস্ট ম্যাচে তার খেলা হবে না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন দাস। আর এই অধিনায়কত্ব ইস্যুতেই দু’জনকে এক সাথে ছাড়তে পারছে না বিসিবি।

   

ফলে, আইপিএলের শুরুতে বাংলাদেশি এই দুই ক্রিকেটারকে এক সাথে পাবে না কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হবে আট এপ্রিল।

   

এই সময়ে কলকাতা দু’টো ম্যাচ খেলবে। নয় তারিখ অনুষ্ঠিত হবে তাদের তৃতীয় ম্যাচ। কার্যত এই প্রথম দু’টো ম্যাচ খেলতে পারবেন না লিটন দাস।

   

সব মিলিয়ে সাকিব ছাড় পেলেও, লিটনকে ছাড় দিল না বিসিবি। যদিও, পুরো এনওসির ব্যাপারটাই এখনও কার্যত ঝুলে আছে।

 

আইসিসির সভা শেষে দুবাই থেকে দেশে ফিরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কথা বলে নেবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। এখানে তাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।