Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

সাংবাদিক শাকিল-ফারজানা রুপা বিমানবন্দরে আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাংবাদিক শাকিল-ফারজানা রুপা বিমানবন্দরে আটক

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে স্ত্রী-কন্যাসহ আটক করা হয়েছে। শাকিলের স্ত্রী ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাও একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হয়েছেন।

আজ বুধবার সকালের দিকে তাঁদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা গেছে। এরপর তাঁদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

 

জানা গেছে, তাঁরা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (TK-713) ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

 

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট, ২০২৪ থেকে হেড অব নিউজ শাকিল আহমেদ, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।