Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক নেতা শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

admin • 14 Aug 2024, 02:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিক নেতা শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক নেতা শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল করা হ‌য়ে‌ছে। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। তার চাকরির মেয়াদে আরও দুই বছর বৃদ্ধি করে ২০২২ সালের ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।