Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন স্থগিত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। পরে আদালত থেকে বের হয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট বাবুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে ২০ সেপ্টেম্বর আপিল করে রাষ্ট্রপক্ষ।

জানা যায়, এই মামলার তিন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তবে তারা সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় জড়িত হিসেবে চেয়ারম্যান বাবুর নাম উল্লেখ করেননি, তাই হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে জামালপুরে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গত ১৭ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।