Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

সাংবাদিকদের ম্যানেজ করে আসার কথা বলিনি:মতিউরের স্ত্রী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের ম্যানেজ করে আসার কথা বলিনি:মতিউরের স্ত্রী

ছাগলকাণ্ডের বিতর্কিত ও সাময়িক বরখাস্ত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। গণমাধ্যমে যখন আলোচনায় তিনিও, তখন ‘বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে’ বক্তব্যেও ওঠে ঝড়।

 

অবশেষে এই বক্তব্যের বিষয়ে মুখ খুললেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দাবি করলেন, বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার বক্তব্যের তথ্যটি সঠিক নয়।

 

গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদের নিজ কক্ষে রায়পুরার স্থানীয় সাংবাদিকদের ডেকে লায়লা কানিজ বলেন, ২৭ জুন বৃহস্পতিবার আমি অফিসে এসেছিলাম এবং আমার অফিসের যেসব কাজকর্ম ছিল, সে সব কিছু শেষ করে আমি কারও সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে পরিষদ থেকে সোজা আমার নিজ গাড়িতে করে অফিস ত্যাগ করি।

 

কিন্তু সেদিন কে বা কারা সাংবাদিক ভাইদের একটা ভুল তথ্য দিয়েছেন যে, আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদেরকে ম্যানেজ করেই এখানে এসেছি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এ রকম কথা বলিনি। তাই যারা মিডিয়াকর্মী ও সাংবাদিকদেরকে এ রকম ভুল তথ্য দিয়েছেন, তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন।

 

লায়লা কানিজ বলেন, আপনারা সমাজের দর্পণ। আমি আশা করব, আপনারা সত্যটা প্রকাশ করবেন। আমি সবাইকে আবার বলছি—আমি এ কথাটা বলিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।