Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

সর্বাত্মক অসহযোগ কর্মসূচি:উত্তরায় ব্যপক সংঘর্ষ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সর্বাত্মক অসহযোগ কর্মসূচি:উত্তরায় ব্যপক সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকেই উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

 

এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে সমর্থকদের তুমুল সংঘর্ষ শুরু হয়। এখনো সংঘর্ষ চলছে।

 

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কে জড়ো হওয়ায় এই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

 

একদফা দাবিতে রবিবার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত এ কর্মসূচির প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে। তবে স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন।

 

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে। তারা জানায়, শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।