Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

সরকারি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সরকারি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার
কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) সরকারি কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ এবং দোয়া অনুষ্ঠান করবেন। আজ সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৫ জুলাইয়ের পর থেকেই আন্দোলনে নামেন সাথারণ শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুরসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে। এর মধ্যে ছাত্র যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন। এখানে বিভিন্ন শ্রেণি–পেশার, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।