Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দেওয়ায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দেওয়ায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

জ্ঞাত আয়-বর্হিভূত সম্পদ অর্জন, মিথ্যা তথ্য প্রদানের দায়ে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন।

 

দণ্ডিতরা হলেন- ভাণ্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা শাহনাজ পারভীন এবং তার স্বামী একই গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান।

 

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ২০১৭ সালের ২৭ জুলাই দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ পারভীনের ১২ লাখ ৬৪৯ টাকার তথ্য গোপন, ৩৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার মিথ্যা তথ্য দেওয়া এবং ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে।

 

তিনি বলেন, এ ঘটনায় ২০১৮ সালের ৬ আগস্ট দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে শাহনাজকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে স্ত্রীকে সহায়তার অভিযোগে মাহফুজুরসহ শাহনাজের বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আবুল বাশার আরও বলেন, রায়ে শাহনাজকে দুই ধারায় ৫ বছর কারাদণ্ড, ৪১ লাখ চার হাজার ৮৪৭ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তার স্বামী মাহফুজুরকে তিন বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পরে দুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।