Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে প্রধান বিচারপতির আহ্বান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে প্রধান বিচারপতির আহ্বান

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে আর্চ বিশপের আমন্ত্রণে সস্ত্রীক কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে যান প্রধান বিচারপতি। সেখানে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধান বিচারপতি সবাইকে ধর্মীয় ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

এ সময় সেন্ট ম্যারি ক্যাথেড্রাল চার্চের আর্চ বিশপ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।