Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

admin • 26 Aug 2024, 09:33 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

আনসার বাহিনীর সচিবলায় ঘেরাও ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সব ধরনের সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

রোববার (২৬ আগস্ট) দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তি বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।