Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও রাজধানীর একটি থানায় ওই দুই মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, মোহাম্মদপুরে শিশু জোবায়েদ হোসেন ইমনকে (১২) র‍্যাবের হেলিকপ্টার থেকে ম্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে হয় একটি মামলা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে আসামি করা হয়। 

বাকি আসামিরা হলেন– ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল,আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, সালমান এফ রহমান, মোস্তফা জামাল মহিউদ্দিন, চৌধুরী আব্দুল আল মামুন, হারুন অর রশীদ, ব্যারিস্টার হারুন অর রশিদ, হাবিবুর রহমান, ড. খ মহিউদ উদ্দিন, বিপ্লব কুমার সরকার।

আদালত সূত্র জানিয়েছে, আদালতে এ নিয়ে মামলার আবেদন করা হলে মোহাম্মদপুর থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেয় আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দিয়েছেন। মামলাটি করেছেন নিহত ইমনের  মামা আব্দুল্লা আবু সাঈদ ভুইয়া।

এ ছাড়া শেরে বাংলানগর থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সিএনজি চালক সাহাবউদ্দিন (৩৫) নিহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। নিহতের বাবা আবুল কালাম এ মামলা করেছেন আদালতে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, হাছান মাহমুদ, আলী আরাফাতসহ ১১ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। 

এর আগে বুধবার মিরপুরে এক কলেজছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়। এদিন তিনিসহ আরও কয়েকজনের নামে গুমের অভিযোগে একটি মামলা হয়। তাছাড়া শেখ হাসিনাসহ আরও কয়েকজনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে মঙ্গলবার।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। পরে ৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।