Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ধর্ম

শীতকালে ফজরের নামাজের ফজিলত নিয়ে যা আছে হাদিসে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শীতকালে ফজরের নামাজের ফজিলত নিয়ে যা আছে হাদিসে

শীতের ভোরে কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে শীতল পানিতে অজু করা, শীতার্দ্র প্রবাহে মসজিদে যাওয়া এবং নামাজশেষে বাসায় ফেরা খুব কষ্টের। কিন্তু মুমিনের জন্য এতে রয়েছে বিশেষ ফজিলত।

 

রাসুলুল্লাহ (স.) বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং (আল্লাহর নিকট) তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল! নবী (স.) তখন বলেন, (শীত বা অন্যকোনো) কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা। (সহিহ মুসলিম: ২৫১)

 

শীতের কষ্টকে পাত্তা না দিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াবে আল্লাহ তাআলা তাদের অনেক বড় পুরস্কার দিয়ে ধন্য করবেন। এ সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি দুই ঠাণ্ডার সময়ের নামাজ (ফজর ও এশা) আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ বুখারি: ৫৭৪)

 

উল্লেখিত হাদিস দুইটির মাধ্যমে বুঝা যায় বড় ফজিলত রয়েছে শীতের অজু ও নামাজে। একটি হলো গুনাহ মাফ অন্যটি সরাসরি জান্নাত। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন শীতের ঠাণ্ডাকে জয় করে তারই দিকে ধাবিত হতে। আমিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।