Monday, 19 October 2026
শিরোনাম
ধর্ম

ঈদগাহের জায়গাকে কবরস্থান বানানো যাবে?

• • পঠিত 63 বার
শেয়ার করুন:
ঈদগাহের জায়গাকে কবরস্থান বানানো যাবে?

প্রশ্ন : জনৈক ব্যক্তি ঈদগাহের জন্য এক খণ্ড জমি ওয়াক্ফ করেন। সেখানে ঈদের নামাজ আদায় করা হয়। এখন ওয়াক্ফকারী জীবিত নেই, তাঁর ওয়ারিশরা প্রয়োজনের কারণে ওই ঈদগাহকে কবরস্থান বানাতে চায়। জানার বিষয় হলো, ওই ঈদগাহকে কবরস্থান বানানো বৈধ হবে কি?

-জুবায়ের আহমদ, ময়মনসিংহ

উত্তর : ইসলামের দৃষ্টিতে জমি যে উদ্দেশ্যে ওয়াক্ফ করা হয় তার বিপরীত অন্য কাজে ব্যবহার বৈধ নয়।

যেহেতু উল্লিখিত জমিটি ঈদগাহের জন্য ওয়াক্ফ করা হয়েছে, তাই ওয়াক্ফকারীর ওয়ারিশদের জন্য সেখানে কবরস্থান বানানো জায়েজ হবে না। (কাওয়াইদুল ফিকাহ : ৫৮, রদ্দুল মুহতার : ৪/৩৫৬, আহসানুল ফাতাওয়া : ৬/৪৩৩)।

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।