Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

শিশুপুত্রকে হ-ত্যা করে বাবার আ-ত্ম-হ-ত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শিশুপুত্রকে হ-ত্যা করে বাবার আ-ত্ম-হ-ত্যা

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে নিজের শিশুপুত্র আয়মান হোসেনকে (১১) হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা ইমামুল হোসেন (২৮)।

 

গতকাল রবিবার (১১ আগস্ট) রাত দশটার দিকে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ইমামুলের স্বজন ও স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন। তার স্ত্রী মমতাজ বেগম (২৩) কে তার বাবার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে প্রায় সময়ই বাকবিতণ্ডতা লেগে থাকতো।

 

এক পর্যায়ে স্ত্রী জোর করে ১১ মাসের শিশুসন্তান আইমানকে ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি চলে যান। এক সময় শিশু আইমান ক্ষুধায় কান্নাকাটি শুরু করে। পরে ইমামুল কান্না থামাতে না পেরে, বিরক্ত হয়ে বাচ্চাটির গলাটিপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে শিশু আইমান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ইমামুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

এ বিষয়ে ইমামুলের মা রহিমা বেগম বলেন, দিনের বেলায় আমি বাচ্চাটাকে খাওয়া দাওয়া করিয়ে কোন রকম রেখেছিলাম। কিন্তু ছোট্ট শিশুটিকে নিয়ে আমার ছেলে এনামুল ঘুমায়। সকালে উঠে দেখি আমার ছেলের মৃত্যু দেহটি রশিতে ঝুলছে। পাশে বিছানায় আমার ছোট্ট আয়মানের মৃত্যু দেহ পড়ে রয়েছে।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অন্য কোন কারণ আছে কিনা এ বিষয়ে অধিকতর তদন্ত চালান হচ্ছে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।