Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

চলমান আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘স্বজন হারানোর কষ্ট আমার থেকে ভালো আর কেউ জানে না।’

 

তিনি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।

 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে এই ভাষণ দেন শেখ হাসিনা। এই ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় ১০ মিনিটের ভাষণে তিনি অভিভাবক, শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন।

 

তিনি বলেন, কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। তবে সন্ত্রাসীরা এই আন্দোলনের ভেতরে প্রবেশ করে এসব হত্যা, লুটপাট করেছে। এ ঘটনায় যারাই জড়িত হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।