Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

শীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আগের সিদ্ধান্ত বাতিল, আসছে নতুন নির্দেশনা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আগের সিদ্ধান্ত বাতিল, আসছে নতুন নির্দেশনা

শীতে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে জারি করা নির্দেশনা পরিবর্তন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস নয় তাপমাত্রা সর্বনিম্ন ১০-এর নিচে থাকলেই মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। আজই আগের জারি করা বিজ্ঞপ্তি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে  জানান, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

আগের বিজ্ঞপ্তি সংশোধন করে দ্রুতই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বলা হয়, সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।

 

আজ মঙ্গলবার মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

পরে মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আগের বিজ্ঞপ্তিটি পরিবর্তন করা হচ্ছে। শিগগির নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।