Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

admin • 09 Jun 2024, 08:22 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস সর্বাধিক সিনেমায় কাজ করেছেন জুটি বেঁধে। এই জুটির অসংখ্য সিনেমা দর্শকপ্রিয়। পর্দায় জুটিবদ্ধ হওয়ার বাইরে বাস্তবেও জুটি হয়েছেন তারা। অভিনেতার সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের।

ছেলে জয়কে নিয়ে প্রকাশ্যে আসার পর খুব একটা সিনেমায় দেখা যায়নি অপু বিশ্বাসকে। তবে ইতোমধ্যে একটি প্রোডাকশক হাউজের যাত্রা শুরু করেছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েই কাজ করতে দেখা যাচ্ছে তাকে। এছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি, স্টেজ শো-ও করছেন। সবমিলে ব্যস্ততম সময় কাটাচ্ছেন এ নায়িকা।

এদিকে ব্যস্ততার মধ্যেই ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ইউরোপ সফরে ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে বেড়িয়েছেন। বার্সেলোনায় একটি শো করেছেন। তবে এই সফরে ছেলে জয় ছিলেন না। আর সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি।

শাকিব খানের বিয়ে প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান এক মন্তব্যে জানিয়েছিলেন, চলতি বছরই বিয়ে করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ খ্যাত নায়ক। আরশাদ আদনানের এ মন্তব্যের ব্যাপারে অপু বিশ্বাস বলেন, উনি শাকিব খানের খুবই ভালো বন্ধু। অনেক সময় বন্ধু পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের সেই বন্ধুত্বের কথাবর্তা। আর এ ব্যাপারে আমি কীভাবে ব্যাখ্যা দেব? এখানে কোনো ব্যাখ্যা দেয়ার জায়গা নেই আমার।

এছাড়া লাল-সবুজের বাংলাদেশ দল ক্রিকেটে জয় লাভ করলে কেমন লাগে―এ অনুভূতির ব্যাপারে অপু বিশ্বাস বলেন, একটা সময় পরিবারের সব সদস্য মিলে খেলা দেখা হতো। মাশরাফি ভাইকে ভীষণ পছন্দ করতাম। চিন্তায় পড়ে যেতাম তার ইনজুরি হলে। এমনকি আউটডোর শুটিং থাকলে সেখানে গিয়েও অনেকে মিলে ক্রিকেট খেলতাম।

এ অভিনেত্রী অন্য একটি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন। ঢালিউড ক্যুইন জানিয়েছেন, এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন। তবে কে বা কারা থাকছেন, সেটি এখনো জানাননি। আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এ নায়িকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।