Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শনিবার থেকে উত্তরা-মতিঝিলে সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল

admin • 18 Jan 2024, 04:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শনিবার থেকে উত্তরা-মতিঝিলে সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি (ডিটিএমসিএল)।

 

ডিটিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য মেট্রোরেলের সময় বাড়ানোর ঘোষণা দেন।

 

এম এ এন সিদ্দিক বলেন, আগামি ২০ জানুয়ারি ( শনিবার ) থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে। সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

 

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়।

 

এরই মধ্যে সবগুলো মেট্রোরেল স্টেশন খুলে দেওয়া হয়েছে। এখন উত্তরা-মতিঝিল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং উত্তরা-আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।