Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রেললাইনে নাশকতার আশঙ্কা, তৎপর পুলিশ

admin • 28 Oct 2023, 03:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রেললাইনে নাশকতার আশঙ্কা, তৎপর পুলিশ

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ফতুল্লা এলাকায় নাশকতার আশঙ্কায় পুলিশের তৎপরতা বেড়েছে। শনিবার দুপুর ১২টা থেকে ফতুল্লার চাষাঢ়া, ফতুল্লা রেলস্টেশন ও পাগলা স্টেশনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, দুষ্কৃতকারীরা রেললাইনে অথবা রেলগাড়িতে নাশকতা চালাবে বলে খবর পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

 

যাদের সন্দেহ হচ্ছে তাদের তল্লাশি করে নাম পরিচয় জানা হচ্ছে। এছাড়া চাষাঢ়া থেকে ফতুল্লার পাগলা পর্যন্ত রেললাইন চেক করা হচ্ছে।

 

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, সকাল ১০টায় নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে গিয়েছে। এরপর ঢাকা থেকে আর কোনো ট্রেন আসেনি।

 

দুপুর ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ছাড়া হয়নি। নাশকতার কারণে কিনা সেটা বলতে পারছি না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।