রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ।
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশের সাথে ভারতের রেলযোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও বাংলাদেশে ভারত কর্তৃক বাস্তবায়িতব্য বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





