Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা

রেকর্ড দামে বিক্রি ম্যারাডোনার হাতে গোল করা সেই বল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রেকর্ড দামে বিক্রি ম্যারাডোনার হাতে গোল করা সেই বল

ফুটবল ইশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনা জীবনে কম গোল করেননি। ঝলক দেখিয়ে পৃথিবীকে স্তব্ধ করে দেওয়া গোলও অনেক আছে। তবুও যেন আলাদা ১৯৮৬ সালের ম্যাক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা তার গোল। পরে যেটি খ্যাতি পেয়েছে ‘হ্যান্ড অব গড’ নামে।

 

কয়েকদিন পরই আরেকটি বিশ্বকাপ শুরু হচ্ছে। ম্যারাডোনা এবার নেই। তবে তার স্মৃতি তো আছে। তাই আর্জেন্টাইন কিংবদন্তির ‘হ্যান্ড অব গডে’র সেই গোলের বলটি নিলামে তোলা হয়েছে।

 

আর নিলামে ফুটবলটির দাম উঠেছে ২৪ মিলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকা।

   

বলটির মালিকানা কার কাছে ছিল, এটাও খানিকটা অবাক করার মতো। তিউনিশয়ান রেফারি আলি বিন নাসের সেদিন বুঝতে পারেননি হাত দিয়ে বল জালে জড়িয়েছেন ম্যারাডোনা। বলের মালিকানা ৩৬ বছর ধরে তারই।

   

লন্ডনের গ্রাহাম বড অ্যাকশনে দুই মিলিয়ন ভিত্তিমূল্যে নিলামে তোলা হয় বলটি। নাসের আশা প্রকাশ করেছেন, বলের নতুন মালিক এটিকে সবার জন্য উন্মুক্ত রাখবেন।

   

তার কাছে মনে হয়েছে, পৃথিবীর সঙ্গে ম্যারাডোনার স্মৃতিকে ভাগাভাগি করার এটাই সেরা সময়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।