Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

রিমান্ডে কান্নাকাটি করছেন সাবেক প্রতিমন্ত্রী পলক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রিমান্ডে কান্নাকাটি করছেন সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১০ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে নেওয়ার পর মানসিকাভাবে ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক। সেই সঙ্গে গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি।

 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সাবেক প্রতিমন্ত্রী পলকের বক্তব্য, এত দ্রুত সরকারের পতন হতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী-সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন।

 

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেন, আমি চাইলে দেশ ছেড়ে পালাতে পারতাম। তবে শেখ হাসিনার সঙ্গে ‘বেঈমানি’ করা হবে বলে আমি যায়নি।

 

ইন্টারনেট শাটডাউনের বিষয়েও পলক তার দায় অস্বীকার করে জিজ্ঞাসাবাদে উল্লেখ করেন, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। তিনি আরও জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

এ ছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।