Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন শিক্ষার্থীরা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন শিক্ষার্থীরা

জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারে আইন পাসের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে ১২ জনের প্রতিনিধিদল। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনে যান। বেলা ৩টায় প্রতিনিধিদল বঙ্গভবন থেকে বের হয়ে আসেন।

 

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আসিফ, নাহিদ, সারজিস, মেহেরুন্নেসা নিদ্রা, আরিফ সোহেল, সুমাইয়া, আশিক, কাদের, মাহিন, হাসিব, মাসুদ ও সিফাত।ন।

 

এরআগে, বেলা ১২টার পরপর বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জিরো পয়েন্টে তারা পুলিশি বাধার মুখে পড়েন।

 

সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) আইন পাশ করতে হবে- এই এক দফা দাবিতে এ গণপদযাত্রা করেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

 

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

 

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। সেইসঙ্গে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।