Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

admin • 20 Aug 2024, 07:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন।

তিনি আরো বলেন, সেই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিলো। কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শ্রম উপদেষ্টা বলেন, নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।