Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাতে ১১ জেলায় ৬০ কি.মি.বেগে ঝড়ের আভাস

admin • 24 Jul 2024, 07:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাতে ১১ জেলায় ৬০ কি.মি.বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানায় আবাহওয়া অফিস।

 

সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫- ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়ার পৃথক বার্তায় জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।