Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

রাতে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ টি জল কপাট, সতর্কতা জারি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাতে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ টি জল কপাট, সতর্কতা জারি

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হববে কাপ্তাই বাঁধের ১৬ টি জল কপাট।

 

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে প্রতিটি গেইটে ৬ ইঞ্চি করে পানি ছাড়বে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে। বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের মত্যমতে কাপ্তাই হ্রদের পানির ধারন ক্ষমতা ১০৯ এমএসএল। বিকেল ৩টায় লেকে পানি আছে ১০৭.৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)।

 

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের স্বাক্ষরিত চিঠিতে আরও জানানো হয়, বৃষ্টিপাত নিবিড় পর্যাবেক্ষন করা হচ্ছে। হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে স্পীলওয়ে গেইট খোলার পরিমান ব্ড়ানো হবে।

 

তিনি আরও জানান, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে, ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিস্কাশিত হচ্ছে। তবে ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ ২৩০ হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাই হ্রদের আশেপাশের এলাকা পানি বৃদ্ধি পাচ্ছে। তাই জল কপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।