Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

রাতের আঁধারে ১৪ বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেললো এস আলম

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাতের আঁধারে ১৪ বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেললো এস আলম

দুর্নীতি-অনিয়মে জর্জরিত এস আলম গ্রুপের কোনো সম্পত্তি না কেনার বিষয়ে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

 

এর পরই নিজেদের অস্থাবর সম্পত্তি গোপনে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে এস আলম গ্রুপ। এরই মধ্যে রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়েছে ১৪টি বিলাসবহুল গাড়ি। এ কাজে এস আলমকে সহযোগিতা করেছে বিএনপি।

 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের উপস্থিতিতে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় এস আলমের ফ্যাক্টরিতে থাকা ১৪টি বিলাসবহুল গাড়ি গোপনে সরিয়ে নেয়া হয়। এতে প্রত্যক্ষ সহযোগিতা করেন সুবিধাবাদী নেতা হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত থেকে গাড়িগুলো সরানোর কাজে সহযোগিতা করেন বিএনপি নেতা আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব পিবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।