Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

admin • 19 Aug 2024, 01:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

সোমবার সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্সে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইজিপি মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

এ সময় আইজিপি মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।