Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজধানীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি

চলমান সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (৩১ জুলাই) সাম্প্রতিক শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিও জানায় নেতারা।

 

এদিন পুরান পল্টনে তাদের কর্মসূচি ঘিরে আগে থেকেই প্রিজনভ্যান, এপিসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ফলে পূর্বনির্ধারিত স্থানে সমাবেশ করতে না পেরে সংগঠনটির কয়েকজন নেতা বিজয়নগরে জড়ো হোন।

 

সেখানে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করেন তারা। নেতারা অভিযোগ করেন, মাইক কেড়ে নিয়ে এবং কর্ডন করে রেখে সমাবেশ পণ্ড করেছে পুলিশ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন হত্যার নজির ইতিহাসে নেই উল্লেখ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

 

জনগণের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করেন নেতারা। তা আড়াল করার জন্যই বিএনপি-জামায়াতকে বলির পাঁঠা বানাতে চায় বলেও মন্তব্য করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।