Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৩

admin • 26 Jan 2023, 08:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৫ জানুয়ারি ) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫৪২০টি ইয়াবা, ১৬১.৯৫ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ৯৫৫ গ্রাম গাঁজা ও ১৩টি ইনজেকশন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা রুজু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।