Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাঙামাটিতে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের গুলিতে এক বাঙালি বাস হেল্পার নিহত। আহত আরোও ২।

admin • 19 Jun 2024, 02:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের গুলিতে এক বাঙালি বাস হেল্পার নিহত। আহত আরোও ২।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা বাঘাইহাট বাজার এরিয়া নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালানোর জন্য কিছু দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, এ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছিল। ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা পানি ও খাদ্য দ্রব্যের গাড়ি আটক করে রেখে চাঁদা আদায় করছিলো বেশকিছু দিন ধরেই, এরই মাঝে আজ দুপুর ২টায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ইউপিডিএফ এর ২ গ্রুপের মাঝে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটলে বাঘাইহাট বাজারে প্রত্যক্ষদর্শী শান্তি পরিবহণের বাসের হেলপার মো. নাঈম গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, আজ সকাল ১১টায় ইউপিডিএফ মূল দলের নেতৃত্বে এবং তাদের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের প্রায় ৫ শতাধিক ক্যাডার লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাঘাইহাট বাজারে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা গুলি ছুড়ে, দোকানপাট ভাংচুর করে। মূলত ইউপিডিএফ মূল দলের প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের সশস্ত্র আক্রমনের সময় তাদের গুলিতে মোঃ নাঈম গুলিবিদ্ধ হয় ও এই হতাহতের ঘটনা ঘটে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।