Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রসিক নির্বাচন: ভোটের একদিন আগেই ভুয়া প্রিজাইডিং আটক

admin • 26 Dec 2022, 08:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রসিক নির্বাচন: ভোটের একদিন আগেই ভুয়া প্রিজাইডিং আটক

রংপুরের মাহিগঞ্জ এলাকা থেকে লালটু মিয়া নামে এক ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।

জানা গেছে, নিজেকে প্রিজাইডিং অফিসারের পরিচয় দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদকে ভোটে সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। লালটু মিয়াকে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ সুত্রে জানা গেছে, কাউন্সিলরের অভিযোগে আমাদের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু মিয়া স্বশরীরে টাকা নিতে গেলে পুলিশ এসে সেই ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দেওয়া লালটু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। এরপর আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে সোপর্দ করি। রিটার্নিং কর্মকর্তা তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।