Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জাতীয়

রণক্ষেত্র কাজীপাড়া, পুলিশ বক্সে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রণক্ষেত্র কাজীপাড়া, পুলিশ বক্সে আগুন

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে থাকা ঢাকা পোস্টের প্রতিবেদক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এদিকে, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। আইনমন্ত্রী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব।

হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আইনমন্ত্রী বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।