Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

admin • 10 Feb 2023, 07:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

চলতি বিপিএলের প্রথম ৩ ম্যাচেই হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু সেখান থেকে তাদের ঘুরে দাঁড়িয়ে টানা নবম জয় পেল ইমরুল কায়েসের দল। আর তাতে শীর্ষ দুই নিশ্চিত করে কোয়ালিফায়ারে গেল কুমিল্লা। অন্যদিকে বাজেভাবে হেরে প্লে অফের তালিকায় স্থান পেল রংপুর।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার রংপুরকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা। ২৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন কুমিল্লার স্পিনার আনভির ইসলাম।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।

১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পরে যায় রংপুর। দলীয় ২৪ রানে তিন ব্যাটারকে হারায় রংপুর। নাঈম শেখ ৫ বলে ৬, রনি তালুকদার ১৩ বলে ১৩ ও টম কোহলার-ক্যাডমোর ৪ বলে ১ রান করে আউট হন।

এরপর দলীয় ৩১ বলে ৫ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। দলীয় ৯৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর।

শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ২৯ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। কুমিল্লার পক্ষে মোস্তাফিজ ৩টি, তানভীর ও নারিন নেন ২টি করে উইকেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।